September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ

ডেস্ক রিপোর্ট : বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসকবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত তিন সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার।

রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

Viewed 6300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!