June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কফিতে নারকেল তেল মেশালে কি আসলেই ওজন কমে!!

 

ডেস্ক রিপোর্টঃ

ওজন কমাতে ব্ল্যাক কফি অনেকেই খান। কিন্তু তাতে যদি কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে দেওয়া যায়, তাহলে কি উপকার বেশি হবে? নারকেল তেল মিশিয়ে কফি খেলে মেদ কমবে, এ বিষয়ে নানা মুনির নানা মত। তবে কয়েকটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র জানাচ্ছে, কফি যদি পরিমিত মাত্রায় খাওয়া যায়, তাহলে ক্যাফেইন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে। নারকেল তেল মেশালে ক্ষতি কিছু হবে না।

তবে ওজন কমাতে অতিরিক্ত কফি খেলে হিতে বিপরীত হতে পারে।
‘প্র্যাকটিক্যাল নিউরোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের তথ্যানুযায়ী, কফিতে নারকেল তেল মেশালে তা কিটোন যৌগে বদলে যায়। এই কিটোন মস্তিষ্কে শক্তি সরবরাহ করে। তাই কালো কফিতে কয়েক ফোঁটা নারকেল তেল মেশালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

২০২০ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব মলিকিউলার সায়েন্সেস’ জার্নালে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে গবেষকেরা দাবি করেন, নারকেল তেলে লরিক এসিড রয়েছে, যার অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ আছে। লরিক এসিড অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলোকে সক্রিয় করে তোলে। ফলে হজমপ্রক্রিয়া ভালো হয় এবং গ্যাস-অম্বলের সমস্যা কমে।

গবেষণায় আরো দেখা গেছে, সকালে এই কফি খেলে রক্তে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। বিএমআই কম হয়। ফলে মেদও কমে।

Viewed 17600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!