April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবনেতা হিরুর মায়ের ইন্তেকাল ও জানাযার নামাজ সম্পন্ন

মোঃগোলাম রব্বানী শিপন,মহাস্থান,বগুড়াঃ বগুড়ার মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু ও সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ হিরনের মা রোকেয়া বেগম(৬০) ৩০ জুলাই বুধবার সন্ধায় টিএমএস এস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী,নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন । মরহুমার জানাজা নামাজ ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় মহাস্থান হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (রাঃ) এর মাজার চত্বরে অনুষ্ঠিত হয় । জানাজা পুর্ব মরহুমার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন , হাফেজ আব্দুল হামিদ, মরহুমার পুত্র হারুনুর রশিদ হিরন প্রমুখ । জানাজার নামাজে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নু,আলহাজ্ব আজমল হোসেন,ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল মন্ডল,সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা সহ আত্মীয় স্বজন, সাংবাদিক,রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ। জানাজা নামাজ দোয়া পরিচালনা করেন মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।বিকালে কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

দোয়া শেষে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন,অনুরুপভাবে শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এ্যাসাইন্টমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল।

Viewed 5700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!