August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে চাঁদা না পেয়ে ব্যাবসায়ীকে মারধর: থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি,শাজাহানপুর,বগুড়াঃ  বগুড়ার শাজাহানপুরে চাঁ’দা না পেয়ে মুহাম্মদ আলী (৩৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে মা’রধ’রের ঘটনায় শাজাহানপুর থানা এবং বগুড়া র‌্যাব-১২ তে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছোট ভাই মুহম্মদ লিটন ।

ঘটনাটি ঘটেছে গতকাল ৩০-০৭-২৫ইং শাজাহানপুর উপজেলার অন্তর্গত ১৩ নাম্বার ওয়ার্ড ফুলতলা কাঁচা বাজারে। বর্তমানে মুহম্মদ আলী চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

অ’ভিযোগ সুত্রে জানা যায়,ব্যবসায়ী মোহাম্মদ আলী ফুলতলা কাঁচা বাজার একটি মুরগির দোকান রয়েছে।মুরগির দোকানকে কেন্দ্র করে প্রায়ই বিবাদীগণ দোকান থেকে ৫ লক্ষ টাকা চাঁ’দা দাবি করতো এবং প্রায়ই তারা হু’মকি ধা’মকি দিত।গতকাল দুপুর ২:৩০ ঘটিকায় সময় মোহাম্মদ আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী১.রিমন (২৭) পিতা তোফাজ্জল হোসেন ২.রমজান পিতা: শুকুর আলী, ৩.পারভেজ পিতা: অজ্ঞাত,সকলের বাড়ি কৈগাড়ী খোকাপর্ট্রি ১৩ নং ওয়ার্ড, ক্ষি’প্ত হয়ে হ’ত্যার উদ্দ্যেশে দেশীয় অস্ত্র বার্মিজ চা’কু, কোদাল ও লাঠি দিয়ে মুহাম্মদ আলীকে আ’ঘাত করতে করতে বাদীকে মাটিতে ফেলে দেন এবং দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষ টাকা ছি’নিয়ে নেয়।পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা মুহম্মদ আলীকে বলেন; “টাকা যদি না দিস তাহলে তোকে এবার শেষ করে দেব” এভাবে বিভিন্ন ভ’য়-ভী’তি ও হ’ত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Viewed 7100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!