September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভক্ত-অনুরাগীদের যে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট : ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন জগতের পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু। সিনেমায় বেশ কয়েকটি কাজ করলেও নিয়মিত হতে পারেননি অভিনেত্রী। থিতু হয়েছেন ছোটপর্দায় নাটক-ওটিটি ওয়েব সিরিজে।

কয়েক বছর ধরে নাটকের নিয়মিত মুখ তানিয়া। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে এক সাক্ষাৎকারে অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। এ অভিনেত্রী জানালেন বিয়ের পর আর অভিনয় করতে চান না তিনি। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে।

এমনকি দেশের বাইরেও স্থায়ী হতে চান অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না।

অভিনেত্রী বলেন, আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরেও সেটেল হওয়ার।

Viewed 8200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!