এবার অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর
ডেস্ক রিপোর্ট : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ আবারও সামনে এসেছে। নিজের স্বামী অন্য নারীতে আসক্ত এমন অভিযোগ এনেছেন অভিনেত্রী। রিয়ার অভিযোগ করেছেন, পরকীয়া ধরে ফেলায় তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন তার স্বামী অরিন্দম চক্রবর্তী। তবে এবার রিয়ার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন স্বামী অরিন্দম।
কিছুদিন আগেই রিয়া একটি ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ করেন, তার স্বামী নিজের বাড়িতেই অন্য এক নারীর সঙ্গে বসবাস করছেন। রিয়া জানান, এমন সম্পর্কের কথা জেনেও মুখে কুলুপ এঁটেছেন তার শ্বশুর! পাশাপাশি, বিগত তিন বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার। সন্তানদের দায়িত্ব নিজেই নিতে চান বলেও জানান অভিনেত্রী। বলেন, তিনি কোনো ভরণপোষণ দাবি করেননি।
রিয়ার পর এবার লাইভে এলেন অরিন্দম চক্রবর্তী। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন! শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ, তার স্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবে তার মাকে অসুস্থ করেছেন! এমনকী পাড়ার লোকের সামনে চিৎকার, তার বাবার ওপর হাত তোলার মতো আচরণও করেছেন রিয়া।
Viewed 6300 times