September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

১৬ বছরের নিচে ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আওতায় ইউটিউবকেও যুক্ত করেছে সরকার। এর আগে জনপ্রিয়তার কারণে ইউটিউবকে ছাড় দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, ইউটিউবে ৩৭ শতাংশ কিশোর-কিশোরী ক্ষতিকর কনটেন্ট দেখেছে—যা অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে বেশি।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অভিভাবকদের পাশে আছি।’

এই নিষেধাজ্ঞা ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে ১৬ বছরের কম বয়সিরা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবে না। তবে অভিভাবক বা শিক্ষকরা ভিডিও দেখাতে পারবেন।

Viewed 8750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!