September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গাইবান্ধা গোবিন্দগঞ্জের ধর্ষণ মামলার আসামি মোঃ আরিফুল ইসলাম বগুড়ায় গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ১৬ জুন রাতে আনুমানিক ১১ টায়।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া ইউনিয়নাধীন চিয়ার গ্রাম মৌজাস্থ চেয়ারগ্রাম কলোনী পাাড়া দারুল উলুম হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮) এর স্বয়ন কক্ষে বিভিন্ন অজুহাতে বাদীর শিশু পুত্র ভিকটিম মোঃ আবু হুরায়রা (১২) কে ডেকে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক পূর্বের ন্যায় ধর্ষণ (বলৎকার) করে। এজাহারের পরিপেক্ষিতে বিগত ৬ মাস ধরে রাতের আধারে বিভিন্ন তারিখ ও সময়ে উক্ত আসামী ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ (বলৎকার) করেছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা মোঃ আব্দুল মোমিন (৩৮) বাদী হয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় এজাহার নামীয় ১ জন আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার এফআইআর নং-৫৯ তারিখঃ ২৮/০৬/২৫ ইং। জিআর নং-২৯৫ তারিখঃ ২৮/০৬/২৫ ইং।, ধারা ২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)।

উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসপি, বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া শহরের চকযাদু রোডস্থ জামিয়া দারুল আরকাম মাদ্রাসা একাকায় অবস্থান করছে। উল্লিখিত ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পালাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮) পিতাঃ মোঃ বেলাল উদ্দিন গ্রামঃ দেওনালা থানাঃ গোবিন্দগঞ্জ জেলাঃ গাইবান্ধা কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Viewed 7250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!