September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মহানবীকে কটুক্তিকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

খালেদ হাসান,রংপুর ব্যুরোঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কিশোরগঞ্জে হয়েছে।

রবিবার বিকালে প্রায় ৫ হাজার মুসলিম জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্থানগুলোতে মুসলিম জনতার ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। কোন অপ্রতিকর ঘটনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

 

রবিবার দুপুর ৩ টার দিকে বাংলাবাজার খিলাল গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পারেরহাট পর্যন্ত বিক্ষোভ করে।

 

পরে বিক্ষোভটি আবার সিঙ্গেরগাড়ী বাজার হয়ে বাংলাবাজার আসে, সেখান হতে খিলালগঞ্জ ব্রীজ পর্যন্ত কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিভিন্ন ¯স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে মুসলিম জনতা। তারা পরে খিলালগঞ্জ ব্রীজ ও খিলালগঞ্জ বাজারে মানববন্ধন করে। এ বিক্ষোভ ও মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার সিমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার জনগণসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫ হাজার মুসলিম জনতা অংশগ্রহণ নেয়।

বিক্ষোভ মিছিলটিতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সিঙ্গেরগাড়ী এলাকার বারিকুল ইসলাম, স্থানীয় হাসিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ওলামাগণ, ইমাম, মুসলিম জনতাগণ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সাঃ)কে গালি ও কটুক্তিকারীর সর্বো”চ ফাঁসির দাবী জানায়।

 

এর আগে কিশোরগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার খিলালগঞ্জ এলাকার রঞ্জন রায় নামে এক যুবক ক’দিন আগে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে গালি ও কটুক্তি করে। এটি মাগুড়া ইউনিয়নের বাংলাবাজার, সিঙ্গেরগাড়ী ও গংগাচড়া উপজেলার খিলালগঞ্জ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজনের নজরে পড়লে গত শনিবার বিকাল থেকে উত্তোজিত হয়ে উঠে মুসলিম জনতা। মুসলিম জনতার আন্দোলনে শনিবার রঞ্জন রায়কে পুলিশ গ্রেফতার করে। তার ফাঁসির দাবীতে রবিবার ৩ টা হতে বিকাল সাড়ে ৫টা টা পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন চলমান ছিল।

 

এ ঘটনায় শনিবার হতে পুলিশ ও সোনাবাহিনী ওই এলাকায় সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় ও গংগাচড়া এলাকায় উভয় থানার পুলিশ টহলরত আছে।

 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর কটুক্তিকারীকে গ্রেফতার করেছে গংগাচড়ার পুলিশ। মুসলিম জনতার মাঝে উত্তোজনা বিরাজ করায় শনিবার হতে পুলিশের টহল রাখা হয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সময় সর্তক অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী।

Viewed 8850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!