September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময়

খালেদ হাসান,রংপুর ব্যুরোঃ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক উৎপাদন, রক্ষণ, ক্রয় বিক্রয় এবং পরিবহন দন্ডনীয় অপরাধ’ এই প্রতিপাদ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার মাছুরখামার এলাকার যুব সমাজের আয়োজনে এ সভা হয়।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টায় মাছুর খামার বাঁশেরতল বাজারস্থ শহীদ খালেকুজ্জামান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন স্থানীয় মোজাম্মেল হক সরকার এবং সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। এছাড়াও বিবাহ নিবন্ধক (কাজী) আমজাদ হোসেন, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, স্থানীয় আব্দুস সামাদ, খন্দকার মিল্টন, ওমর ফারুক উজ্জ্বল, আশরাফুল ইসলাম, হাসান আলী সবুজ, সাইফুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

 

মাদকের বিরুদ্ধে সকল প্রকার প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে এ সময় অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ওই এলাকার মাদক কারবারী, মাদক সেবনকারী ও ক্যাসিনো খেলায়োরদের উদ্দেশে হুশিয়ারি দিয়ে জানান, এই এলাকার কোনো যুবক কিংবা যে কেউ যদি মাদক ও ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকে, তাহলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হলো।

এলাছাড়াও তিনি মাদক সেবন, গ্রহণ, সরবরাহকারীসহ জড়িতদের বিরুদ্ধে এলাকার সচেতন মহলকে সচেতন থেকে প্রশাসনকে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন।

Viewed 11250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!