September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে মামলার আসামি আনোয়ার হোসেন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি,শাজাহানপুর,বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরে থানায় দায়েরকৃত মামলা নং-১৭/২০২৫ ইং (জিআর নং-৮০/২০২৫), ধারা-১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ এর আলোকে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আনোয়ার হোসেন (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রে’ফতার হয়েছেন।

 

তিনি শাজাহানপুর উপজেলা তাঁতী লীগের কার্যনির্বাহী সদস্য। আজ (২৭ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর উপজেলার রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আ’টক করা হয়।

 

আনোয়ার হোসেনের বিরুদ্ধে এটি প্রথম নয়, এর আগেও ২০০৯ সালে শাজাহানপুর থানায় দায়েরকৃত আরেকটি মামলায় (এফআইআর নং-২৩/২০০৯, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮০/৪২৭/৫০৬) তার নাম এজাহারভুক্ত আসামি হিসেবে উঠে আসে।

Viewed 12300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!