বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও শুভঙ্করের ফাঁকি:আজ শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টারঃ বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি নির্বাচনে ভূয়া সদস্য অসত্য তথ্য পরিবেশন করিয়া সভাপতি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালে নির্বাচনে বগুড়া ও জয়পুরহাট জেলার ২৪ টি সমিতির প্রতিনিধি ভোটে অংশ নেয়। সমিতির সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪/০৭/২৫ ইং তারিখের ভোটে। উক্ত নির্বাচনে কথিত সিদ্দিকুর রহমান দেউলী সৈয়দপুর ইউঃ তন্ত্রবায় সমবায় সমিতি লিঃ এর অবৈধ সদস্য হওয়া সত্ত্বেও তথ্য গোপন করিয়া প্রার্থী হন। তাহার সমিতিতে বর্তমান সদস্য দেখানো হয়েছে ২৯ জন। তল্লাসি করে দেখা যায় ১৬ জন সদস্য ইতিপূর্বেই মারা গিয়েছে। যেমন: সভ্য নং ৪, ৯, ১১, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ২৮ গণ ১০ থেকে ১৫ বছর পূর্বে এবং ১১, ১৯, ২০, ২৪, ২৫, ২৬, ২৭ গণ ২ থেকে ৭ বছর পূর্বে মারা গিয়েছে। উক্ত ব্যক্তিদের কে জীবিত সদস্য হিসেবে দেখাইয়া ২০২৪ সালে সভ্য তালিকা নতুনভাবে তৈরি করিয়া সমবায় অফিসের অনুমোদন ছাড়াই দাখিল করেন। সেই সাথে দুই জন প্যারালাইজড রোগী নং ৫ এবং ২৯ যাহারা নাম স্বাক্ষর করতে অক্ষম ও সভ্য নং ২, ৬, ৮, ৯, ১০ ও ১২ গং কোন স্বাক্ষর করে নাই। তাদের স্বাক্ষর নকলভাবে করা হয়েছে। সর্বোপরি প্রার্থীর সিদ্দিকুর রহমান নিজের সহিও সভ্য রেজিষ্টারে নিজে করেন নাই। ১৬ জন মৃত মানুষ ৮ টি ভূয়া স্বাক্ষর দিয়ে সভ্য রেজিষ্টার দাখিল করিয়া তিনি ভূয়াভাবে প্রার্থী হয়ে সমবায় আইন ও বিধি লংঘন করিয়াছে। ২৩ টি সমিতি ও সমবায় কর্মকর্তাদের চোখে ধূলা দিয়ে নিজেকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়া বাঁকা পথে ভোট গ্রহণ করিয়া সভাপতি হওয়ার প্রচেষ্টা চালিয়ে সমবায় অংগনে মানক্ষুন্ন করেছে।
Viewed 20050 times



