August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কেন মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি পাচ্ছে না?

ডেস্ক রিপোর্টঃ মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসন। ‘কিং অফ পপ’। রুপালি পর্দায় ফিরছেন তিনি। প্রয়াত এ পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। সিনেমার নাম ‘মাইকেল’। লায়ন্সগেট প্রযোজিত এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। দীর্ঘদিন ধরেই চলছে এ সিনেমাটি নিয়ে আলোচনা। কিন্তু কবে মুক্তি পাবে এ সিনেমা, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর আগে ২০২৩ সালে ‘মাইকেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা হয়নি। আবার পিছিয়ে যায় সিনেমা মুক্তির তারিখ। বারবার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?

 

হলিউডের কিংবদন্তি পপতারকার জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহল অন্তহীন। শিল্পীসত্তা থেকে তার ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্ক— মাইকেলের জীবনের সব থেকে চর্চিত দিকগুলো নিয়ে তৈরি তার বায়োপিক। এ কথা আগেই ঘোষণা করেছিলেন সিনেমার নির্মাতারা। আর তাতেই নাকি আসছে বাধা।

এ পপতারকার বিরুদ্ধে জর্ডন চ্যান্ডলার ১৯৯৩ সালে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সেই সময় তিনি ছিলেন কিশোর। যদিও সিনেমার চিত্রনাট্যে মূলত জ্যাকসন এস্টেটের অনুমোদন নিয়ে চ্যান্ডলারের উল্লেখ ছিল। কিন্তু সিনেমার চূড়ান্ত সংস্করণ থেকে সেটি বাদ দেওয়ার জন্য একটি চুক্তি ছিল। তা প্রকাশ পাওয়ার পর সিনেমাটি আবার পুনর্নির্মাণ করতে হয়।

 

শেষে জানা গেছে, আসছে ২০২৬ সালের ২৪ এপ্রিল সিনেমা ‘মাইকেল’ মুক্তি পাবে বলে তারিখ নির্ধারণ করা হয়েছে।

Viewed 8450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!