বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি শেরপুর বগুড়াঃ রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ জাকির হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলী সরকার। এতে কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
Viewed 5650 times


