August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শিক্ষিকা মেহেরিন চৌধুরীকে নিয়ে আবেগঘন ষ্ট্যাটাস দিয়েছেন বগুড়ার বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি।

ডেস্ক রিপোর্টঃ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি তার ফেসবুক পেইজে এই ষ্ট্যাটাস দেন। রাজধানীর উত্তরার মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী সোমবার বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে নিজে গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি রাতে মারা যান। এতে শোকাহত হয়ে বগুড়ার তরুণ বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী তার ফেসবুকে গভীর সমবেদনা জানিয়ে একটি ষ্ট্যাটাস দিয়েছেন।

 

যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

 

গতকাল সারাদেশকে শোকে স্তব্ধ করে দেওয়া মাইলস্টোনের শিক্ষিকা মেহেরিন চৌধুরী আমারও কাজিন। এই হৃদয়বিদারক ঘটনা আমাকে ও আমার পরিবারকে কতটা আহত করেছে সেটা বর্ণনা করা অসম্ভব। এই মুহূর্তে মনে পড়ছে, মাঝে মাঝে তিনি ফোন করে খোঁজ খবর নিতেন।

একজন শিক্ষক কে তার ছাত্র ছাত্রীদের প্রতি কতটা দায়বদ্ধ থাকতে হয় – তার নতুন এক সংজ্ঞা তিনি রেখে গেলেন। অনেক বাবা মায়ের কোলে তাদের আদরের সন্তানকে ফিরিয়ে দিলেন ঠিকই, বিনিময়ে তার নিজের দুটি সন্তানকে এতিম করে রেখে গেলেন।

পুরো বাংলাদেশ আজ এই মহিয়সী নারীর আত্মদানে গর্বিত। ব্যক্তিগত ভাবে আমার ও পরিবারের গর্বটা আরো বেশি। শিক্ষিকা মেহেরীন চৌধুরী আমার কাজিন ছিল – এই পরিচয়ের অহংকার আমি সারা জীবন বহন করব।

আজ তার শোকার্ত পরিবারের সাথে আমরা দেখা করি। দোয়া করি আল্লাহ দুনিয়াতে তাকে যতটা সম্মান দিয়েছেন, তার হাজার গুন সম্মান দিয়ে জান্নাতের উচ্চ মাকামে স্থান দেবেন। আমীন!

Viewed 7800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!