September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ মিলল পুকুরে

ডেস্ক রিপোর্টঃমাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রীর লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাইকপাড়া কাশিমপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া আক্তার (১৫) ওই গ্রামের মিজানুর মোল্লার মেয়ে।  তিনি নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লামিয়া বুধবার বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে পাট কাঁটা শ্রমিকরা বাড়ির পার্শ্ববর্তী আবদুল হক মাতুব্বরের পুকুর পাড়ে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়।  খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত লামিয়ার মা রেভেবা বলেন, ‘আমার মেয়ে প্রায় একটি ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতো।  বুধবার বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাট কাঁটা শ্রমিকরা লামিয়ার লাশ পুকুর পাড়ে ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দেয়।’

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে

Viewed 7000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!