August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পুকুরে মিলল বন্দুক, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম

ডেস্ক রিপোর্টঃচট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি পুকুর থেকে দুটি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।  এ ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেন্জারের বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত আব্দুল মজিদ স্থানীয় মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরে মুসলিম রেন্জারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুকুরে ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সেখান থেকে আটক করা হয় আব্দুল মজিদকে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Viewed 7000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!