বগুড়া শাহজাহানপুরে পাথরে ট্রাকের পেছনে ধাক্কা মারে আলহামরা বাস: ওই বাসের ৮ যাত্রী গুরুতর আহত
উপজেলা প্রতিনিধি,শাহাজাহানপুর,বগুড়াঃ
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বগুড়া শাজাহানপুর উপজেলার রহিমাবাদ সেনা স্মরণী গেটের সামনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপরীতে হাইওয়ে পাকা রাস্তার উপর গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস আলহামরা যাহার রেজি নং-ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬ পরিবহন অজ্ঞাতনামা পাথর বোঝাই ট্রাককের পিছনে ধাক্কা দিলে আলহামরা বাসের সামনের অংশ দূমড়ে মুচড়ে যায় ও তাৎক্ষণিকভাবে অজ্ঞাতনামা ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায়। বাসের আহত যাত্রীরা হলো মোঃ নাজমুল (৩৪), পিতা আবুল কাশেম, সাং- বেলকা, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, আল মামুন (৩৭), পিতা- ইলবাস, সাং বড় কুঠিপাড়া, থানা- সাথিয়া, জেলা-পাবনা, শিমুল (২৩), পিতা বাহাদুর, সাং- করমজা, থানা-সাথিয়া, জেলা-পাবনা, মোঃ মিন্টু (২৩), পিতা নয়া মিয়া, সাং হিয়ালি, থানা-সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা, মোঃ আতিকুল ইসলাম (২৬), পিতা সালাম, সাং পাঁচপীর বাজার, থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা, আশিকুর রহমান (২৬), পিতা আইয়ুব, সাং জারাবর্ষা, থানা সাঘাটা, জেলা গাইবান্ধা, সাপাউর (৫৮), পিতা- মৃত আজিজুল, সাং মালিবাড়ি, থানা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা, শ্রী ভূপাতি কুমার (৫৪), পিতা পলি কান্ত, সাং উত্তর সাখুরা, থানা গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধাগণ গুরুতর আহত হলে, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের কে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তিরা হলেন, মোঃ নাজমুল (৩৪), আল মামুন (৩৭), শিমুল (২৩), মোঃ মিন্টু (২৩), মোঃ আতিকুল ইসলাম (২৬), আশিকুর রহমান (২৬), সাপাউর (৫৮), শ্রী ভূপাতি কুমার (৫৪)। আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতলে খোঁজ নেন।
যাত্রীবাহী বাস আলহামরা যাহার রেজি নং-ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬ শেরপুর হাইওয়ে থানায় আটক আছে।
শাজাহানপুর থানার এসআই নিঃ মোঃ এখলাসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Viewed 9050 times


