August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ডেস্ক রিপোর্টঃ এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি কুড়ি কুড়ির ম্যাচ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টির ওই সিরিজ সামনে রেখে আজ বুধবার দুইভাগে ঢাকায় পৌঁছেছে সালমান আলী আগার দল। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের বহর সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জুলাইয়ের ২০ তারিখে শুরু হবে ছোট ফরম্যাটের সিরিজ। পরের দুটি ম্যাচ ২২ এবং ২৪ জুলাই। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে সন্ধ্যা ছয়টায়। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রাখবেন বিকেল পাঁচটায়।

Viewed 9100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!