September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় রেলগেট নির্মাণের দাবিতে আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা কলেজে যাওয়া-আসার পথে নিরাপত্তার দাবিতে রেলগেট নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন।

আজ সোমবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা কলেজসংলগ্ন রেললাইনের ওপর অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। তারা জানান, প্রতিদিন এই রেলপথ পার হয়ে কলেজে যাতায়াত করতে হয়। কিন্তু রেলগেট না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিপূর্বে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।
শিক্ষার্থীরা দ্রুত রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে নিরাপদ রেলগেট নির্মাণের জোর দাবি জানান।
আন্দোলনের কারণে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে কলেজ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Viewed 5500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!