বগুড়ায় নিজ বাসভবনে হাত-পা বেঁধে শ্বশুর ও পুত্রবধূকে খুন
শিহাবুল্লাহ মারুফ,বগুড়াঃ বগুড়া জেলার, দুপচাচিয়া থানার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডল গ্রামে পূর্বপাড়ায় ঘটে যায় দুইটি মর্মান্তিক হত্যাকাণ্ড। একজন বৃদ্ধ শশুর এবং অপরজন তার বৌমা । নিহতরা হলেন অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক আফতাব হোসেন ও পুত্রবধূ রিভা। সজনরা জানায় বুধবার সকালে রিভার ছোট আট বছরের মেয়ে মালিহা তার মাকে হাত বাধা ও গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে সে এলাকার লোকেদের ডাকাডাকি করলে এলাকার লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেখে পাশের বারান্দায় আফতাব হোসেনেরও গলায় ফাঁস দেওয়া হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেন। জানা যায় রিভার স্বামী দীর্ঘদিন ধরে কাজের জন্য প্রবাসে অবস্থান করেন এবং তার দেবর চাকুরীসূত্রে ঢাকায় কাজ করেন। এলাকাবাসীর সন্দেহ পূর্ব শত্রুতার জের অথবা জমিজমা বিষয়ক কোন দণ্ডের কারণে তারা খুন হতে পারে । তবে এ বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করতে এলাকাবাসী ও ভীত মনোভাব দেখায় ।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করে। এলাকাবাসী উক্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত ধরার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Viewed 11600 times


