September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাজাহানপুরের চাঞ্চল্যকর নুর আলম হত্যা মামলার ১২ নং আসামি মোঃ আলম গ্রেফতার

আঃওয়াহেদ ফকিরঃ  গত ৫ আগস্ট ২০২৪ তারিখ রাতে ভিকটিম নূর আলম (২৭) পিতা মোঃ মোফাজ্জল হোসেন সাং কুন্দদেশমা, থানাঃ শাজাহানপুর,শাজাহানপুর উপজেলার ৫নং খরনা ইউনিয়নের জামহাটা গ্রামের জনৈক মোঃ বাবু, পিতা আশরাফ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত যখম করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে শাজাহানপুর থানায় এজাহার নামীয় ১২ জন আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাজাহানপুর উপজেলার সাজাপুর মাছের আড়ৎ এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ১২নং পালাতক আসামী মোঃ আলম (৩৮) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি আভিযানিক দল আজ বুধবার সকাল আনুমানিন ১০ টায় সাজাপুর মাছের আড়ৎ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ১২নং পলাতক আসামী মোঃ আলম (৩৮), পিতা মৃত-লোকমান আলী মাস্টার, সাং-বড় দেশমা, শাজাহানপুরকে ১টি পুরাতন বাটন ফোন ও ১টি সিমসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Viewed 18700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!