বগুড়ায় জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী তানজিল গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি ও অপমানজনক মন্তব্য করায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিল (২০) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় শহরের সূত্রাপুর কসাইপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের পুত্র
আজ বুধবার ডিবি ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার তথ্য নিশ্চিত করেন।
আশরাফুল আলম তানজিল জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকসহ বিভিন্ন জায়গায় কটুক্তি কর মন্তব্য করে আসছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। বগুড়ায় রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার জন্য ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ককটেল বিস্ফোরণ হত্যার চেষ্টা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেন তিনি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Viewed 11650 times



