September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রিকশা চালিয়ে ঢাকাকে বিদায় জানালেন জার্মান রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ চার বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। বিদায়বেলায় সস্ত্রীক ঢাকার বারিধারা এলাকায় রিকশা চালিয়েছেন তিনি।

 

সোমবার (৩০ জুন) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিদায়ী বার্তায় অখিম লিখেছেন, বাংলাদেশে আমাদের শেষ দিন। চমৎকার কয়েকটি বছর কাটানোর পর আমরা প্যাডেলিং (রিকশা) করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে থাকবে।

 

এক্স হ্যান্ডেলে ৩২ সেকেন্ডর একটি ভিডিও বার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে।

Viewed 6500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!