September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের বড়মহেশখালীর জিয়াউল করিম বগুড়ায় গ্রেফতার

মোঃইমরুল কায়েস,বগুড়াঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়, মাদকবিরোধী অভিযানে বগুড়া শহরতলির বগুড়া-রংপুর মহাসড়ক ছিলিমপুর ১ম বাইপাস রোড, বগুড়া ফিলিং ষ্টেশনের সামনে থেকে আজ সোমবার জিয়াউল করিমের ব্যবহারিত স্কুল ব্যাগ তল্লাশী করে ১ হাজার, ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।

স্কুল ব্যাগের ভিতর স্কচটেপদ্বারা মোড়ানো ২টি পোটলায় নীল রংয়ের জিপারযুক্ত প্যাকেট ৯ টি, প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট এক হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী হলেন, জিয়াউল করিম (২৪), পিতা আবু বকর ছিদ্দিক, সাং মিয়াজিরপাড়া, বড়মহেশখালী, ডাকঘর বড়মহেশখালী, থানা-বড়মহেশখালী, জেলা কক্সবাজার।

Viewed 9750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!