August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিতঃ১৭’ই জুন ২০২৫ ইং।

ক্রাইম রিপোর্টারঃ গত ১৫/০৬/২০২৫ খ্রি. ডিবি বগুড়ার একটি চৌকস টিম ১৮.৪০ ঘটিকার সময় নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত নিশিদ্ধ যুবলীগ নেতা আব্দুর রহিম (৩২), পিতা-মৃত আঃ রহমান, মাতা-রহিমা বেগম, সাং-নিশিন্দারা চকরপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।

 

গ্রেফতারের পর ধৃত আসামী রহিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার নিকট একটি অবৈধ পিস্তল আছে, যা তার বসত বাড়ীর শয়ন কক্ষের মধ্যে লুকিয়ে রাখা আছে। ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক নিশিন্দারা চকরপাড়া এলাকায় ধৃত আসামীর একতলা ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং বসত বাড়ীর উত্তর পূর্ব কোণের পশ্চিম দুয়ারী ধৃত আসামীর শয়ন কক্ষের খাটের উপর সামনের দিকের তোষকের নীচে একটি গাঢ় গোলাপী রংয়ের টিস্যু ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো টিয়া রংয়ের সুতি কাপড় দ্বারা পেঁচানো অবস্থায় ধৃত আসামী মোঃ আঃ রহিম(৩২) এর দেখানো ও বের করে দেওয়া মতে ১। একটি বিদেশী পিস্তল, ২। ০২(দুই) রাউন্ড পিস্তলের গুলি, ৩। একটি পিস্তলের ম্যাগাজিন পেয়ে উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টাসহ সর্বমোট ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।

Viewed 16250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!