বগুড়া শাহজাহানপুরের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমরান গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত সোমবার রাত আনুমানিক ৮ টায় শাজাহানপুর উপজেলার খড়না নাদরপুকুর গ্রামের পাকা রাস্তার উপর পৌছাইলে মোঃ ইমরান (৩৫), পিতা মৃত খয়বর আলী, সাং-খড়না নাদরপুকুর, শাজাহানপুর। পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করে এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ আদ্রকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়।
Viewed 11850 times



