August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শিবগঞ্জে ৬১ কেজি গাঁজাসহ লালমনিহাটের বাবু, রানা, বাদশা র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত রবিবার বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলি ইউনিয়নের রহবল মৌজা এলাকা থেকে প্রাইভেট কার যোগে অজ্ঞাত নামা কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া মাদক কারবারিদেরকে দ্রুত গ্রেফতার করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি, র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গত রবিবার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলি ইউনিয়নের রহবল মৌজাস্থ জনৈক মোঃ আশরাফ আলীর ইট ভাটার সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার পূর্ব পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত মোঃ মিলন বাবু (২৩), পিতা মোঃ সুলতান আলী, মোঃ সোহেল রানা (২৬), পিতা মোঃ মনছুর আলী, মোঃ সুজন বাদশা (২৪), পিতা-মোঃ সুরুজ আলী, সর্বসাং- ইটাপোতা, ইউপি-মোগলহাট, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাটদেরকে ৬১ কেজি গাঁজা এবং ১টি নীল রং এর প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-খ-১৩-১১৬০ সহ গ্রেফতার করা হয়।

আসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।

Viewed 13200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!