September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে ভিটামিন ‘ই’

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন ‘ই’ ক্যাপসুল ব্যাপকভাবে পরিচিত। এতে রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ। তবে অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে এর উপকারিতা ব্যাপক। এ ছাড়া শরীরের আরও নানা উপকারে যে ভিটামিন ‘ই’ কাজে আসে, তা হয়তো অনেকেরই অজানা রয়েছে।

 

অকাল বার্ধক্য রোধ করতে ভিটামিন ‘ই’ ক্যাপসুল বেশ কার্যকরী। আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ভিটামিন ‘ই’ ত্বকের বলিরেখা দূর করতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ভিটামিন ‘ই’ ক্যাপসুল খান, আর ত্বকের যত্ন বাড়িয়ে তুলুন। এ ছাড়া ভিটামিন ‘ই’ মালিশ করলেও ত্বক টান টান থাকে। এ ছাড়া শরীরের সৌন্দর্য রক্ষায় ও বৃদ্ধিতে ভিটামিন ‘ই’ কাজে আসে। তা ছাড়া আরও যে যে কাজে আসে ভিটামিন ‘ই’ তা জেনে নিন।

 

প্রতিদিন যারা রান্না কিংবা কাপড় কাচার মতো কাজ করে থাকেন, তাদের নখের ওপর বাড়তি চাপ পড়ে। তাই একটুতেই যত্ন করে বড় করা নখ ভেঙে যেতে পারে। সে কারণে অনেক সময় নখের মধ্যে হলুদ দাগছোপও পড়ে যায়। আর এই নখ ভালো রাখতে কাজে আসে ভিটামিন ‘ই’ ক্যাপসুল। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখ ও নখের চারপাশে ভিটামিন ‘ই’ ক্যাপসুল ভালো করে মালিশ করে নিলে নখ থাকবে সুস্থ ও সুন্দর।

 

এ ছাড়া রাতে ঘুমতে যাওয়ার আগে অনেকেই নাইটক্রিম কিংবা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। এই ক্রিমের মধ্যে একটি ভিটামিনন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে দিলে সিরামের কাজ করবে। ত্বক আর্দ্র থাকবে।

 

আর মাথার চুল লম্বা করতে ও তা যত্ন করতে চাইলে ব্যবহার করতে পারেন ভিটামিন ‘ই’ ক্যাপসুল। চুলে নিয়মিত যে তেল ব্যবহার করেন, তার সঙ্গে ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে সপ্তাহে দুদিন মাথায় মাখতে পারেন। ২-৩ ঘণ্টা রেখে তার পর মাথায় শ্যাম্পু করে নিন। চুল বৃদ্ধি পাবে দ্রুত।

Viewed 14700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!