August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাজাহানপুরে কাদেরকে অস্ত্রের আঘাতের আহত পড়ার ঘটনায় ৩ দুর্বৃত্ত আটক

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায়গত বুধবার (২১ মে) দুপুরে মো: আব্দুল কাদের (৩৬) নামে এক যুবককে অস্ত্রের আঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

আহত আব্দুল কাদের শেরপুর উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা তার পিতার নাম আজাদুল হক।

 

আটককৃতরা হলো, বগুড়া শহরের নাটাই পাড়ার এলাকার হায়দার আলী পুত্র আপন (১৮), মুন্টু মিয়ার পুত্র নুর আলম (২০) ও খান্দার এলাকার সোবহানের পুত্র মিজান (২৫)।

গত বুধবারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কাদেরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে শাজাহানপুরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

Viewed 12500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!