May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বুকে মানবাধিকার ও সাংবাদিকের কার্ড,পেটে ইয়াবা নিয়ে গ্রেফতার:০১

নিজস্ব প্রতিবেদকঃ- বুকে মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার কার্ড, আর পেটে কৌশলে মোড়ানো ইয়াবার প্যাকেট। এমন মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার আড়ালে মাদক ব্যবসা করেন আব্দুস সালাম মোল্লা (৫৪)।অবশেষে চট্টগ্রামের রেলস্টেশন এলাকায় ধরা পড়লো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে।

বিজ্ঞাপন 

রবিবার (১১ মে) ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ অভিযুক্ত আব্দুস সালাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়নগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দার নয়াপাড়া এলাকার মোল্লাপাড়ার মৃত আব্দুল তাহের মোল্লার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ন কবির খন্দকার। তিনি জানান, চট্টগ্রাম মেট্রোর উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাসের নেতৃত্বে কোতোয়ালী থানার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আসামি আব্দুস সালাম মোল্লাকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন 

গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছে বলে জানান। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া, মাদারীপুরসহ বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন।

 

বার্তা প্রেরকঃ

মাহিদুল হাসান সরকার।

Viewed 22300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!