পাকিস্তানে ভারতের হামলা:ট্রাম্প বললেন-লজ্জাজনক’
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভারতের সাম্প্রতিক সামরিক হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষেপে বলেছেন, এটি লজ্জাজনক ঘটনা। খবর বিবিসির।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ওভাল অফিসে প্রবেশ করার সময়ই আমরা এ খবর পেলাম।
তিনি আরও বলেন, আমি শুধু আশা করি, এটি খুব দ্রুতই শেষ হবে।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
এদিকে ভারত সরকার দাবি করেছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।
‘এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।
Viewed 15100 times