লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”
মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রহম আলম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৪ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার গৌরিপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রহম আলম গৌরিপুর গ্রামের মৃত আক্কাস আলী মন্ডলের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আঃ জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরিপুর গ্রামে রহম আলমের চায়ের দোকানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রহম আলমের হেফাজত থেকে ৩.১ গ্রাম ওজনের ৩১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ১৫ জুলাই (বুধবার) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Viewed 1100 times