July 15, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চেকপোস্টে থামেনি গাড়ি, তল্লাশিতে মিলল অস্ত্র

মুন্সি শাহাব উদ্দীন,চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করা একটি প্রাইভেটকার তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানাধীন চুনতি জাঙ্গালিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫) থামার সংকেত দেওয়া হয়। তবে গাড়িটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু নেয়।

 

পরে চুনতি ইউনিয়নের সরকারি মহিলা কলেজের গেটসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের নিচ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে—

হোসাইন আহম্মেদ (৪২), পিতা-মৃত রব পাটোয়ারী, সাং-গাছির বাড়ি, রামগতি, লক্ষ্মীপুর; বর্তমান ঠিকানা পল্লবী, মিরপুর-১২, ঢাকা।

 

আয়াত উল্লাহ (২৮), পিতা-আবদু শুক্কুর, সাং-কুতুবদিয়া পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, বদরখালী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।

 

মো. আসাদুজ্জামান (৩৮), পিতা-নবী হোসেন, সাং-সরতাজ বাহের, কোনাপাড়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

 

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Viewed 1000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!