July 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

তারেক রহমান বাংলাদেশের জন্য একটি নেয়ামত:এমপি আয়নুল হক

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য একটি নেয়ামত। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও সহনশীলতা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, শিক্ষকরা জাতির গর্ব। শিক্ষার্থীরা যেন মাদক ও নেশার দিকে ঝুঁকে না পড়ে, সে বিষয়ে শিক্ষকদের আরও সতর্ক থাকতে হবে। একজন সুশিক্ষিত ও আদর্শ শিক্ষার্থীই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

 

তিনি আরও বলেন, সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

এসময় তিনি বলেন, আমি আপনাদের প্রতিনিধি নয় বরং আপনাদের চাকর হয়ে কাজ করতে চাই। জনগণের সেবা করাই আমার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।।

 

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.এম. আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.এম. আমিনুল ইসলাম।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. শামছুল ইসলাম এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. ফজলুল হক প্রমুখ।

Viewed 250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!