September 17, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ,আটকঃ০১

নিজস্ব প্রতিবেদক ,রুপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

 

বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ।

 

গ্রেপ্তার ফারুক হোসেন উপজেলার মঠের ঘাট এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ স্কাফ সিরাপ সংগ্রহ করে সিএনজিযোগে রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানে একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ হাজার ১০৭ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Viewed 1850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!