June 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাহ।

 

জানা গেছে, মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন ওই প্রবাসী শ্রমিক। দুর্ঘটনার পর সেখানে কয়েকদিন চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হন।

 

পরে তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি শাখায় স্থানান্তর করা হয়। গত প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রবাসীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক ও ডা. সাইফুল আলম বাদশাহ। তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

 

এ সময় ডা. সাইফুল আলম বাদশাহ রোগীর প্রেসক্রিপশন ও চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।

পরে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আহত প্রবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন তরিকুল ইসলাম তারিক। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

 

এ সময় আহত প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করে তরিকুল ইসলাম তারিক বলেন, আহত প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

 

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক কর্তব্য। ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাব।

আহত প্রবাসী ও তার পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য তরিকুল ইসলাম তারিক এবং ডা. সাইফুল আলম বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!