October 5, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় কালবৈশাখী ঝড়ে বটগাছ উপরে পড়ে দোকান ঘরে থাকা উমা চন্দ্রের মৃত্যু

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজার নামক এলাকায় সর্বনাশা কালবৈশাখী ঝরে বটগাছ উপরে পড়ে পানের দোকান ঘরে ঘুমিয়ে থাকা শ্রী উমা চন্দ্র (৫২) এর ঘটনাস্থলেই মৃত্যু।

মৃত ব্যক্তি হলেন, উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়ার পিতা মৃত কালিদাস এর ছেলে

শ্রী উমা চন্দ্র আজ রাতে তার লাঠিগঞ্জ বাজারে পানের দোকানে ঘুমিয়ে ছিলেন, রাত অনুমানিক সাড়ে ৩ টার সময় কালবৈশাখী ঝড়ে তার পানের দোকানের পাশে থাকা বটগাছ দোকানের উপর পরে। পরে সংবাদ পেয়ে গাবতলী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে মৃত্যু উমা চন্দ্রকে কে তার দোকান ঘরের ভিতর থেকে বটগাছের চাপা পড়ার কারণে মৃত হওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শ্রী উমা চন্দ্রের মৃতদেহ উদ্ধার ও ঘটনার স্থল গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা ও এস,আই মোঃ মোজাহিদুল ইসলাম মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Viewed 3500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!