April 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া মাদক ব্যবসায়ীদের আঁতুড় ঘর নামক এলাকা থেকে হেরোইনসহ এক জন গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া পৌরসভা ৪ নং ওয়ার্ড এর মাদক ব্যবসায়ীদের আঁতুর ঘর নামক চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে মোঃ জালাল উদ্দিন (৩২) এর দেহ ও বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিএনসি-বগুড়া।

একটি খালি সিগারেটের প্যাকেটের ভিতর সাদা রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো বাদামী বর্ণের হেরোইনের পুড়িয়া ৩টি, প্রতি পুড়িয়ায় ১ গ্রাম করে সর্বমোট ওজন ৩ গ্রাম।

গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ জালাল উদ্দিন (৩২), পিতা মোঃ আলেফ আলী, বর্তমান মাদক ব্যবসায়ীদের আঁতুড় ঘর চকসূত্রাপুর চামড়াগুদাম।

আজ রবিবার (২৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় হেরোইনের একটি চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার আসামী মোঃ জালাল উদ্দিন (৩২) এর দেহ ও বসতবাড়ী তল্লাশী চালিয়ে ৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Viewed 1750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!