বগুড়ার শাজাহানপুরে অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও থানা পুলিশের খাতায় নজরুল ইসলামের নাম আজও ওঠেনি।
গত শুক্রবার বগুড়া শহরের সূত্রাপুর ঘোড়া পট্টি এলাকার আব্দুল আজিজের ছেলে শাহ ফতেহ আলী বাসের সাবেক সুপারভাইজার নজরুল ইসলাম বর্তমানে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারো আঞ্জুল গ্রামে শশুর মোঃ বাচ্চু মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি স্ত্রীর সাথে বনীবনা না হওয়ার কারণে স্ত্রী মোছাঃ নয়ন বেগম ভিকটিম মোঃ নজরুল ইসলামকে তালাক প্রদান করেন।
উক্ত ঘটনায় ক্ষোভে-অভিমানে মোঃ নজরুল ইসলাম শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে বার অঞ্জুল মাছির বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দিয়ে ৯৯৯ নম্বর জরুরী পরিসেবায় ফোন দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
এ ঘটনার খবর পেয়ে শাজাহানপুর থানার এসআই খোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে ঘটনার দিনগত রাত ১২ টার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মারা যান। ঘটনাস্থল পরিদর্শনকারী বগুড়ার শাজহানপুর থানার এসআই খোরশেদ জানান, এ বিষয়ে কেউ তদেরকে জানায়নি।
Viewed 1500 times



