বগুড়ায় অটো চালককে অজ্ঞান করে অটো ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় বগুড়া শহরতলীর মালগ্রাম দিঘীরপাড় কবরস্থান নামক এলাকায় অটো চালককে অজ্ঞান করে ফেলে রেখে, অটোভ্যান নিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে আহত অটো চালককে উদ্ধার করে বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।
আহত ব্যক্তি হলেন, মোঃ মিলন (২৫), পিতা তসলিম উদ্দিন, বগুড়া পৌরসভা ৪ নং ওয়ার্ড জহুরুল নগর। এই শহরে মানুষের জান ও মালের কোন নিরাপত্তা নেই। বগুড়ায় টহল পুলিশের ডিউটি ঝিমিয়ে পড়েছে ?
Viewed 3400 times



