বগুড়ার হাড্ডিপট্টিতে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ছুরিকাঘাতে আহত
আশিক সুজন,বগুড়াঃ বগুড়া শহরের মাদকদ্রব্যের সদর দপ্তর হিসেবে পরিচিত শহরের হাড্ডিপট্টি এলাকাটি।বিভিন্ন পত্র-পত্রিকায় মাদকদ্রব্যর হটস্পট হিসেবে আখ্যায়িত হয়েছে বহুবার।আর এই মাদকদ্রব্য বিক্রির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতি বছরেই ঘটে চলে বহু ঘটনা।তবে এই মাদকদ্রব্যের সিন্ডিকেটের বিষয়ে উদাসীন কেন প্রশাসন তা নিয়ে আলোচনা ও সমালোচনা করে চলেছেন এলাকাবাসী মনে।এর’ই প্রেক্ষিতে গত মঙ্গলবার অনুমানিক রাত ০২.০০ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন বগুড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ-জালাল।
স্থানীয় সুত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে এলাকায়।একপক্ষ অন্য পক্ষকে দূর্বল করতে ও নিজেদের আধিপত্যের জানান দিতেই ঘটেছে এই অপৃতিকর ঘটনা।এ বিষয়ে সদর থানায় আহত শাহ্ জালালের স্ত্রী বাদি হয়ে সদর থানায় ১২ জনের নামে মামলা দায়ের করেন।
কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, জালালের জটিল অস্ত্রপাচার সফল ভাবে সম্পন্ন হয়েছে।তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক মোঃমাহমুদুল দৈনিক আমার ভাষাকে বলেন,এই বিষয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।এর মধ্যে থেকে ০৫ ও ০৭ নম্বর আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।বাকি আসামিদের গ্রেফতার জন্য অভিযান চলমান রয়েছে।
Viewed 2700 times



