বগুড়া মোকামতলায় দুই কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ আজ রাতে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোস্ট করাকালীন ২ কেজি গাঁজা ও ১টি কালো রঙ্গের স্কুল ব্যাগসহ গাঁজা ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম (২৮), পিতা মোঃ শাহজাহান আলী, সাং দক্ষিণ অনন্তপুর, থানা-ফুলবাড়ী , জেলা-কুড়িগ্রাম। মোঃ মমিন হোসেন (২১) পিতা মোঃ ফরহাদ আলী সাং দক্ষিণ রামখানা, থানা-নাগেশ্বরী জেলা-কুড়িগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।
গাঁজা ব্যবসায়ী আশরাফুল ইসলামে বিরুদ্ধে দু’টি মাদক মামলা আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Viewed 3150 times



