April 16, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া-জয়পুরহাট এর যৌথ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলা হিচমি এলাকায় মোকামতলা থেকে জয়পুরহাটগামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে জনৈক মোঃ আব্দুল মতিনের বাড়ীর সামনে জননী মাল্টিমিডিয়া স্কুলের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপরে শাহ্ ফতেহ আলী নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-১৪৭১ বাসে H-4 সীটে বসা টিকিট বিহীন যাত্রী মোঃ ফিরোজ আলী (৩৪) এর দেহ ও তার ব্যাগ তল্লাশী চালিয়ে ৫ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ গ্রেফতার করে, ডিএমসি’ বগুড়া ও জয়পুরহাট।

একটি কালো রংয়ের টিস্যু ব্যাগের ভিতর কাগজের প্যাকেটের মধ্য থেকে ৫ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন ১টি সিমসহ আলামত উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা খট্টামাধবপাড়া ইউনিয়নের, রাসুরিয়া গ্রামের পিতা মৃত আব্দুল ছাত্তার আলীর ছেলে মোঃ ফিরোজ আলী (৩৪)।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি মাদকের চালান পাচার হবে, সে অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এর সাথে সম্মিলিত মাদকবিরোধী অভিযানে পরিচালনা করে, জয়পুরহাট সদর থানার হিচমি ও মোকামতলা থেকে জয়পুরহাট গামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে জনৈক মোঃ আব্দুল মতিনের বাড়ীর সামনে জননী মাল্টিমিডিয়া স্কুলের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর শাহ্ ফতেহ আলী নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-১৪৭১ বাসে H-4 সীটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ ও তার ব্যাগ তল্লাশী করে নিষিদ্ধ ঘোষিত অবৈধ যুব সমাজ ধ্বংসকারী সর্বনাশা, ইয়াবা ট্যাবলেট ৫ হাজার ৩শ’ পিস ও মোবাইল ফোন ২ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায়, পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে-বা, কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Viewed 1450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!