April 16, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া গাবতলীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাইফুল গ্রেফতার :০১ বছরের বিনাশ্রম করাদন্ড

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার গাবতলী উপজেলা সদর ইউনিয়নে তরফ ভাঙ্গা গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৩০) কে, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ও ১ বছরের বিনাশ্রম করাদন্ড, ১০০ টাকা অর্থদন্ড প্রদান।

গ্রেফতারকৃত আসামী হলো, গাবতলী সদর ইউনিয়নের তরফ ভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)।

আজ বুধবার ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে, গাবতলী উপজেলার সদর ইউনিয়নে তরফ ভাঙ্গা এলাকা থেকে সাইফুল ইসলামকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ

গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীর ১ বছরের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Viewed 1600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!