April 16, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহর যুবদল ওয়ার্ড ও বন্দর কমিটির অনুমোদনঃ নব-নির্বাচিতদের সংবর্ধনা প্রধান 

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন, বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানাতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮ টায় সময় শহরের সাতমাথা এলাকায় শহর যুবদলের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন, শহর যুবদলের নেতৃবৃন্দরা। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের মধ্যে রয়েছে, ১৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ। ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন, কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন মতি মিয়া। সাতমাথা বন্দর যুবদলের সভাপতি শামিম ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাসেল। সদর উপজেলা সাবগ্রাম বন্দর যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়া মাটিডালি বন্দর যুবদলের সভাপতি মিনারুল হোসেন সাখু ও সাধারণ সম্পাদক বিন ইমরান হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে, বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদীল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। এছাড়াও উপস্থিত ছিলেন, শহর যুবদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম, প্রচার সম্পাদক অসীম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলামসহ পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আহসান হাবীব মমি বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নব-নির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে, শহরে যুবদল আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং বগুড়া শহর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

Viewed 1550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!