September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভাঙ্গায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Online Desk:

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ অভিযোগের মামলার আসামি শেখ লাল চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নে জান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ভাংগা থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত শনিবার রাতে মেয়েটির বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে এ ঘটনা ঘটে। পরে রবিবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। সোমবার পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত লাল চাঁন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের বাসিন্দা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি শেখ লাল চাঁনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।

Viewed 4900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!