April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জুনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সম্পন্ন হবে: এনটিআরসিএ চেয়ারম্যান

অনলাইন ডেস্ক:

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হতে পারে ২২ বা ২৩ এপ্রিল।

প্রায় ৩৬ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হবে। এরপর মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে প্রায় দেড় মাস সময় লাগতে পারে।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও জানান, মোট ১১ হাজার ১৫১টি শূন্য পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ৩ হাজার ১৩১টি পদ রয়েছে।

এসব পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।

তাদের মধ্যে পুরুষ প্রার্থী ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ৫ হাজার ৭১৮ জন। বর্তমানে নিয়োগের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

এনটিআরসিএ জানায়, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথম প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে।

Viewed 2450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!