September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যারা গণভোট মানেনা তারা মুনাফেক -শিশির মনির

আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যা’র পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি গণভোটে হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন করে এখন যদি ৫১ শতাংশের ক্ষমতা বলে ৭০ শতাংশের মতামতকে বাতিল করতে চায় তাহলে সেটা হবে জাতির সাথে চরম প্রতারনা। যারা গণভোট মানবেনা তারা মুনাফেক।

 

তিনি রোববার দুপুরে বগুড়ায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত “জনরায় উপেক্ষা নয়-গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবু, এ্যাডভোকেট সাকিল আহম্মেদ, বগুড়া বারের আইনজীবী এ্যাডভোকেট আল-আমিন প্রমূখ।

 

 

শিশির মনির বলেন, দীর্ঘ ৫৬ বছর সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ কাংখিত গন্তব্যে পৌঁছতে পারেনি। এই সময়ে যে যার মত করে সংবিধান কাটা-ছেঁড়া করায় বারবার মানুষকে বিড়ম্ব

Viewed 4300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!