May 20, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবেঃএমপি জসিম

রাজনীতি ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন বলেছেন, মাদক ব্যবসা করতে হলে আমার লাশের ওপর পা দিয়ে করতে হবে। আমি জীবিত থাকতে এর বিরুদ্ধে প্রতিরোধ-প্রতিবাদ-প্রতিহত অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে আপস করবো না। প্রয়োজনে জীবন যাবে। কিন্তু আমি থামবো না। মাদকের বিরুদ্ধে আমার লড়াই চলবে।

 

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়ন কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন আয়োজিত এক মাদক বিরোধী সভায় তিনি এসব কথা বলেন।

 

জসিম উদ্দীন বলেন, অনেকে আমাকে বলেন, ভাই আপনি সাবধানে থাকবেন। আমার ভাই-বোন নাই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমাকে ঈমানি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না। যেই কয়দিন বেঁচে আছি, ঈমানি দায়িত্ব পালন করব।

 

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমি দেখতে চাই, মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নাকি আমরা শক্তিশালী। এই ব্যাপারে কোনো ছাড় নয়। আমি শুনেছি কিছু কিছু মাদক ব্যবসায়ী নাকি সাধারণ মানুষকে হুমকি ধমকি দিচ্ছেন। তাদের ছাড় দেওয়া হবে না।

 

বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপুসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

Viewed 2150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!